কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশুকে আগুন দিয়ে হত্যার অভিযোগ
![]() | ||
| নিহত শিশু রাইসা | ছবি: সংগৃহীত |
বাবুগঞ্জ উপজেলা-এ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাইসার স্বজনরা জানান, ঘটনার সময় তার বাবা কাজের জন্য বাইরে ছিলেন এবং ঘরে সে একাই ছিল। হঠাৎ তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন তার পুরো শরীরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অগ্নিদগ্ধ অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে রাইসাকে বলতে শোনা যায়, ‘সিফাত আমারে খারাপ জিনিস করতে কইছে। আমি শুনি নাই দেখে সিফাত আমার গায়ে আগুন দিছে।’
অভিযুক্ত সিফাত (১৫) একই এলাকার জালাল সিকদারের ছেলে বলে জানা গেছে।
নিহত রাইসার বাবা বলেন, ‘আমার মেয়েকে যারা পুড়িয়ে মেরেছে তাদের বিচার চাই। আমি আমার মেয়েকে সুস্থ অবস্থায় ঘরে রেখে গিয়েছিলাম।’
এ বিষয়ে বাবুগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।