✅ Link copied to clipboard!
আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি
প্রকাশঃ
আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুলও।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে আজ থেকে এ বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে।
মোট ১৮টি জেলার ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।