{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!



মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে দেশে এসে আটকে পড়া অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে।

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে।


একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন