{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর ফলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং এসব উদ্যোগে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, কৃষক ও ফ্যামিলি কার্ড একযোগে সবার মধ্যে বিতরণ সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং প্রতি বছর বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সরকার নতুন করে টাকা ছাপাচ্ছে না, ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা নেই। বরং এই অর্থ প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছে দেশের অভ্যন্তরেই ব্যয় হবে, যা স্থানীয় বাজার ও অর্থনীতিকে চাঙ্গা করবে।

প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কোনো নারী যদি এই অর্থ দিয়ে সন্তানের শিক্ষা, খাদ্য বা ছোট ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে তা সরাসরি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে দোকানদারদের বিক্রি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কার্যক্রম বাড়বে।

তিনি উল্লেখ করেন, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ স্থানীয় পণ্যের ওপর নির্ভরশীল। ফলে এসব উদ্যোগ স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিক বড় পরিবর্তন না এলেও আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সরকার আশাবাদী।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন