{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার জানায়, ফুজাইরাহতে একটি ড্রোন ধ্বংস করা হলে তার ধ্বংসাবশেষ ওই শ্রমিকের ওপর পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তার নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংগঠন ‘ইউএই লেবার্স’ জানায়, আল রিফার ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি লক্ষ্যবস্তু হিসেবে ধ্বংস করা হয়। ধ্বংসাবশেষ পড়ে ওই বাংলাদেশির ওপর, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সংগঠনটি আরও জানায়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করতে হবে এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত আছেন।

সূত্র: আলজাজিরা

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন