সংসদে নতুন আসছি, ছোটোখাটো ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়
জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামের ওপর আলোচনা পর্ব শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। আলোচনা শেষ হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় কথা বলতে চাইলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দেন। গয়েশ্বর চন্দ্র বক্তব্যের শুরুতেই বলেন, কাদম্বিনী মরিয়া মরিয়া প্রমাণ করল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা এখন জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করছি। বেগম খালেদা জিয়ার ওপর আলোচনা শেষ হয়েছে। আপনি কি জুলাই নিয়ে কিছু বলবেন?
এ সময় গয়েশ্বর বলেন, মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না। আর নতুন আসছি তো, ছোটোখাটো ভুল হয়েই যায়। আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।