{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে রাশিয়া থেকে কম দামে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে ঢাকা। ভারতকে দেওয়া অনুরূপ সুবিধা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য করার অনুরোধ জানানো হয়েছে।

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ


বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে অস্থায়ী ছাড় দিয়েছে। বাংলাদেশও সেই ধরনের সুবিধা পাওয়ার আশা করছে। তিনি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও অর্থনৈতিক প্রয়োজনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যদি ভারতের মতো বিশেষ অনুমতি পায়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক হবে। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং বিষয়টি ওয়াশিংটনে অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম অস্থির থাকায় আমদানিনির্ভর বাংলাদেশের জন্য বিকল্প উৎস খুঁজে বের করা জরুরি। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল আমদানি করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং জ্বালানি খাতে চাপ কিছুটা কমবে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন