{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বাংলাদেশি তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত প্রায় ১২টার দিকে জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ১৯ বছর বয়সী নিশাত জান্নাত সিটি কলেজ অব নিউ ইয়র্ক-এর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জ্যামাইকা এলাকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, একটি ময়লার ট্রাক রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী চলছিল। পরে ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় ট্রাকটি নিশাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জরুরি চিকিৎসা সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি অত্যন্ত প্রাণবন্ত ও আশাবাদী ছিলেন। বড় বোন নওশিন জান্নাত বলেন, “সে সবসময় মানুষকে সাহস দিত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

নিহতের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও এলাকায়। তার বাবা হেলাল উদ্দিন উডসাইড-এর বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বাদ জোহর ওই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে নিউ ইয়র্কেই তাকে দাফন করা হবে।

এ ঘটনায় ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী, ঘটনাস্থলেই অবস্থান করেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর সংশ্লিষ্ট বিভাগ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে এবং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন