হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ এর বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা নির্দিষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন সংস্কার ও লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরেই দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।