ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের স্ত্রী নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ইসলাম ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।