{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি, ভাড়া বাড়ার আশঙ্কা নেই: রেলমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি, ভাড়া বাড়ার আশঙ্কা নেই: রেলমন্ত্রী


ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এই সময় জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের ভাড়া বাড়বে—এমন কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে জ্বালানির ঘাটতির কারণে পরিবহন সংকটও তৈরি হবে না। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, অনলাইনে টিকিট বিক্রির সময় ব্যাপক চাপ দেখা গেলেও যাত্রীরা ন্যায্যভাবে টিকিট পেয়েছেন। গত ৩ মার্চ থেকে ধাপে ধাপে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ সময় প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

রেলমন্ত্রী আরও বলেন, ঈদযাত্রার প্রথম দিনে ২১টি ট্রেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে এবং বেশিরভাগ ট্রেনই সময়মতো চলেছে। দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, আগে একটি দুর্ঘটনার কারণে ওই ট্রেন দুটি কয়েক দিন ধরে প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলছিল। এখন তা কমিয়ে আনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে ট্রেন দুটি নির্ধারিত সময়েই ছেড়ে যেতে পারবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ কম সময়ের মধ্যে আরামদায়কভাবে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে। সে লক্ষ্যেই সরকার রেল খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে।

ঈদযাত্রা সহজ করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে প্রায় ১২৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। এছাড়া মিটারগেজ লাইনে আরও প্রায় ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, ট্রেনের শিডিউল স্বাভাবিক রাখতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন হলেও বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে। আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

ঈদযাত্রার সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। যাত্রীদের প্রতি ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন